ঈশ্বর দর্শন
মানব শরীর এবং তার সাথে মানব মস্তিষ্ক দীর্ঘ বিবর্তনের পথ ধরে এমন এক জটিল কর্ম পদ্ধতি অর্জন করেছে যার দরুন মানুষই বোধহয় শ্রেষ্ঠ জীব । মানব মস্তিষ্কের এই জটিল কার্য পদ্ধতির কিছু কিছু বিষয় বিজ্ঞান সাধকদের নিরলস পরিশ্রমের মাধ্যমে একটু একটু করে রহস্য জাল উন্মোচিত হচ্ছে ; আশা রাখি অদূর ভবিষ্যৎ - এ মানব মস্তিষ্কের আরো অনেক অজানা বিষয়কে আমরা জানতে পারবো । একটা সময় ছিল যখন প্রতিটি ধর্মভীরু মানুষ বিশ্বাস করতেন ঈশ্বর আছে এবং তিনি কিছু বিশিষ্ট সাধকের সাধনায় সন্তুষ্ট হয়ে তাকেই দর্শন দিয়ে থাকেন ; সাধক নিজেও এমন সব কর্মকাণ্ড ঘটিয়ে বসান যাতে তাঁর মধ্যে ঈশ্বরের আগমন সম্পর্কে কারো কোন সন্দেহ থাকতো না ; তিনি তখন ঈশ্বরের অবতার হিসাবে পরিচিত হতেন । কিন্তু সাধকের এমন অস্বাভিক আচরনের পিছনে যে মস্তিষ্কের জটিল কর্মকাণ্ডই দায়ী তা কিন্তু কারো জানা ছিলনা ; মনোবিজ্ঞানীরাই আজ সেই রহস্যের সমাধান দিয়েছেন । @ মনোবিজ্ঞানের ভাষায় ভ্রান্ত অনুভূতি চার প্রকারের হয়ে থাকে যথা ( ১ ) Illusion( ভ্রান্ত অনুভূতি ), ( ২ ) Hallucination ( অলীক বিশ্বাস ),( ৩ ) Delusion ( মোহ , অন্ধ ভ্রান্ত ধারনা ) ও ( ৪ ) Paranoia( বদ্ধমূল ভ্রা...